ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪০
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৪

ইসলামকে কটুক্তির প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: বিশ্বের শান্তিপ্রিয় ধর্ম ইসলাম। আল্লাহ ও মহানবী (সঃ) কে নিয়ে সুইডেন চাকমা ও হৃদ্য চাকমা কর্তৃক কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মানিকছড়ি উপজেলা ওলামা ঐক্য পরিষদ।

বুধবার (২৮ আগষ্ট) বিকাল ৪ টায় ওলামা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি সদর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে এবং মানিকছড়ি আমতল সড়কের পাশে পথসভা করেন ওলামা ঐক্য পরিষদের নেতারা।

এসময় বক্তারা বলেন, ইসলাম আমাদের শান্তিপ্রিয় ধর্ম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে সুইডেন চাকমা ও হৃদ্য চাকমা নামে দুইজন যুবক সোসাল মিডিয়ায় ইসলাম, আল্লাহ ও মহানবী হযরত মোহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তি ও অবমাননামূলক মন্তব্য করে মুসলিম জাহানের বুকে আঘাত দিয়েছে এবং ইসলামকে অবমাননা করেছে। বক্তারা বলেন, অনতিবিলম্বে সুইডেন চাকমা ও ঋদ্ধ চাকমাকে গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করতে হবে অন্যথায় ওলামা ঐক্য পরিষদ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষনা দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram