ঢাকা
logo
প্রকাশিত : August 12, 2024

সরাইলে পুলিশের কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে টানা কয়েকদিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার ও সড়কে দায়িত্ব পালন করেছে সরাইল থানা পুলিশ। এছাড়াও সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে। গত কয়েক দিন ধরে ছুরি ডাকাতি ও ছিনতাইয়ের আতঙ্কে রাতদিন পার করছে সাধারণ মানুষ। থানা পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল বলেন, আজ থেকে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পুলিশকে সহযোগিতা করার জন্য ছাত্রজনতা ও সর্বস্তরের জনগণকে অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলে নিরাপত্তা শঙ্কায় থানার কার্যক্রম বন্ধ করে দিয়ে নিরাপদে ছিলেন পুলিশ সদস্যরা। সেইসঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গঠনসহ সংস্কারের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন পুলিশ। তবে আন্দোলনের শুরু থেকেই সরাইল থানা ও খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram