

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন। কয়েক দিন আগে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ টিভি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোপন খবরটি জানান ৩৬ বছর বয়সি লরেন্স।
অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক অ্যান্ডি কোহেন ভাইরাল একটি ঘটনা নিয়ে জেনিফার লরেন্সের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইফ অব নিউ ইর্য়ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল। ৫৮ বছর বয়সি অ্যান্ডি কোহেন অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে জানতে চান—“একটি স্তনের আঘাতে কীভাবে হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যেতে পারে, বিষয়টি কী আপনার কাছে রহস্যজনক মনে হয়?” জবাবে এই অভিনেত্রী বলেন—“হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।”
জেনিফারের জবাবে বিস্ময় প্রকাশ করে জানতে চান—“সত্যি?” হাসতে হাসতে জেনিফার লরেন্স বলেন, “হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।” এ সময় তার পাশে বসে থাকা ৩৪ বছর বয়সি অভিনেতা হাচারসন হেসে ওঠেন। ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন জেনিফার লরেন্স।
এরপর সঞ্চালক ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে বলেন—“এগুলো কী বি কাপ?” জবাবে জেনিফার লরেন্স বলেন, “না, পুরো সি কাপ। আগেও যে আকার ছিল, এখনো সেটাই।” তারপর অ্যান্ডি কোহেন বলেন, “দেখতে সুন্দর লাগছে।” সঞ্চালকের প্রশংসার জন্য ধন্যবাদ জানান জেনিফার লরেন্স। এরপর কোহেন বলেন, “আপনার সংযমের প্রশংসা করছি।” এরপরই রসিকতার ছলে জেনিফার লরেন্স বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।” এ কথা বলার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজার একটি অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।
২০১৮ সালের জুনে জেনিফার লরেন্সের কাছের বন্ধু লারার মাধ্যমে পরিচয় হয় কুকের সঙ্গে। একই বছর প্রেমে পড়েন এই জুটি। কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে আড়ালে রাখেন জেনিফার লরেন্স। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন। একই বছরের ১৯ অক্টোবর বিয়ে করেন এই যুগল। ২০২১ সালে মুক্তি পায় জেনিফার লরেন্স অভিনীত ‘ডোন্ট লুক আপ’ সিনেমা। এর শুটিং চলাকালে দ্বিতীয়বার গর্ভপাত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় সন্তানের মা হন এই অভিনেত্রী।
অনেক মা ভাবেন, মা হলে হয়তো জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু জেনিফার লরেন্স এই ভাবনাকে ভুল প্রমাণ করেছেন। এ অভিনেত্রীর ভাষায়—আমার সন্তানেরা আমাকে সৃজনশীলভাবে বদলে দিয়েছে।
অনেক মা ভাবেন, মা হলে হয়তো জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু জেনিফার লরেন্স এই ভাবনাকে ভুল প্রমাণ করেছেন। এ অভিনেত্রীর ভাষায়—আমার সন্তানেরা আমাকে সৃজনশীলভাবে বদলে দিয়েছে।
দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর ব্রেস্ট লিফট করানোর কথা জানিয়েছিলেন জেনিফার লরেন্স। গত অক্টোবরে ‘দ্য কাট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান জন্ম দেওয়ার পর নিজের শারীরিক পরিবর্তন নিয়ে কথা বলেন তিনি। ২০২৫ সালের অক্টোবরে দেওয়া সাক্ষাৎকারেও মাতৃত্ব কীভাবে তার শরীরে প্রভাব ফেলেছে, তা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। জেনিফার লরেন্স বলেছিলেন, “প্রথম সন্তান জন্মের পর আমার শরীর প্রায় আগের অবস্থায় ফিরে এসেছিল। কিন্তু দ্বিতীয় সন্তান জন্মের পর কিছুতেই আগের অবস্থায় ফেরেনি।”
*পিপল অবলম্বনে
