ঢাকা
logo
প্রকাশিত : November 21, 2026

৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান

৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে প্রস্তুত ইরান। তবে এসব ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

দেশটির সংবাদমাধ্যম ‘ইরান’কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে একটি ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে বৃহত্তর কোনো চুক্তির অংশ হিসেবেই এ সমস্যার সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, ইরানের আনুষ্ঠানিক পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে তেহরান প্রস্তুত। তবে এসব ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে আরাগচি বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে চায় তেহরান। তাদের লক্ষ্য একটি ভালো, মর্যাদাপূর্ণ ও দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানো, যা ভবিষ্যতে আরেকটি যুদ্ধের আশঙ্কা ঠেকাবে।

তবে এমন কোনো ছাড় দিতে ইরান রাজি নয়, যেটিকে যুক্তরাষ্ট্র নিজেদের বিজয় হিসেবে তুলে ধরতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আরাগচি নিশ্চিত করেন, কাতার ও পাকিস্তানের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা ও প্রস্তাব বিনিময় অব্যাহত রয়েছে।

এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য বাইরের শক্তির সামরিক উপস্থিতির ওপর নির্ভর করা যথেষ্ট নয়।

আরাগচি বলেন, ‘আমরা কূটনীতির মানুষ। কূটনীতির প্রতি আমাদের এখনো আশা রয়েছে।’

সূত্র: আল জাজিরা

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram