ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2026

বিদেশে পালিয়ে থেকে মানুষ খুন করে তাদের রক্তের তৃষ্ণা মিটাচ্ছে: রুহুল কবির রিজভী

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামী হারা না হয়, বোন ভাইকে না হারায়, স্বজন হারানোর বেদনা নিয়ে যেন কাউকে কষ্টের জীবন বয়ে বেড়াতে না হয়, সেই সহনশীলতা নিয়ে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নড়াইলের কালিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারতে এসে শুক্রবার (২০ নভেম্বর) সকালে এসব কথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আরোও বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তপাত ছাড়া যারা শান্তিতে থাকতে পারে না। তারা বিদেশে পালিয়ে থেকে মানুষ খুন করে তাদের রক্তের তৃষ্ণা মিটাচ্ছে। পালিয়ে থেকে তাদের রক্ত পিপাসা তীব্র হয়েছে। তাই তারা এখনো এদেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতাদের কবর জিয়ারতে এসে তিনি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ দিন সকালে নড়াইলের কালিয়া উপজেলা শহরের চাঁদপুর ও ছোট কালিয়া এলাকায় নিহত কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস’র (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবর জিয়ারত করেন। পরে তিনি নিহতদের বাড়িতে যান, স্বজনদের প্রতি গভীর সমবদেনা ও খুনিদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে রিজভী আরো বলেন, পলাতক স্বৈরাচাররা দেশের শান্তি ও গণতন্ত্র নষ্ট করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা গণতন্ত্র নস্যাৎ করতে মানুষ খুনের মত জঘন্য পথ বেছে নিয়েছে। গণতন্ত্র বিনষ্টের জন্য তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

এ সময় আরোও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন, শাহরিয়ার রিজভী জর্জ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে নড়াইলের কালিয়া উপজেলা যুবদল-ছাত্রদল কর্তৃক আয়োজিত মোটরসাইকেল মিছিলে আওয়ামী লীগের অতর্কিত হামলায় আহত উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস’র (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এদিন বিকালে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জেলা বিএনপি’র কার্যালয়ে এবং জেলা পরিষদের হল রুমে দলীয় নেতা-কর্মীদের সাথে পৃথক দু’টি বৈঠক করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram