ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2026

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫

পবিপ্রবি প্রতিনিধি: কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩ হাজার ৮০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এবার বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪০১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি।

ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৫ বা ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে কৃষি গুচ্ছের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট acas.edu.bd⁠ থেকে।

ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৭, রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয়গুলো হলো ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ এবং গণিত ২০ নম্বর।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ১০০ নম্বরের সঙ্গে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে ২৫ নম্বর করে যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram