ঢাকা
logo
প্রকাশিত : November 18, 2026

আইইবি নির্বাচনে ২ হাজার ২৮৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত প্রকৌশলী গালিব ইবনে সিদ্দিক

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নির্বাচন ২০২৬-এ ২ হাজার ২৮৯ ভোট পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী গালিব ইবনে সিদ্দিক। নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি এ বিজয় অর্জন করেন। তাঁর এ অর্জনকে প্রকৌশলী মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

প্রকৌশলী গালিব ইবনে সিদ্দিক আইইবির একজন ফেলো সদস্য। তিনি বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি ব্র‍্যাক ইউনিভার্সিটি থেকে প্রকিউরমেন্ট & সাপ্লাই ম্যানেজমেন্ট -এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

নির্বাচনের আগে প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত বৈষম্য দূরীকরণ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে তিন দফা অঙ্গীকার তুলে ধরেছিলেন তিনি।

তাঁর ঘোষিত তিন দফা অঙ্গীকারের মধ্যে রয়েছে—নবম গ্রেডে কোটাভিত্তিক পদোন্নতির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ নিশ্চিত করা, দশম গ্রেডের পদ সবার জন্য উন্মুক্ত রাখা, যাতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়েই পরীক্ষায় অংশ নিতে পারেন এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেন ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করা।

এ ছাড়া তাঁর নির্বাচনী লক্ষ্যের মধ্যে রয়েছে প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা, ক্যাটাগরিভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি পদায়ন এবং বেসরকারি খাতে সার্বজনীন বেতন কাঠামো প্রবর্তন।

২ হাজার ২৮৯ ভোট পেয়ে তৃতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আইইবিতে তাঁর প্রতিনিধিত্বের নতুন অধ্যায় শুরু হলো। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে প্রকৌশলীদের পেশাগত স্বার্থ রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় তিনি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram