ঢাকা
logo
প্রকাশিত : November 18, 2026

ঝিনাইদহের শৈলকুপা-শেখপাড়া সড়কে ৩৪টি স্থাপনা উচ্ছেদ

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা-শেখপাড়া সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি উদ্যোগে অধিগ্রহণ করা জমির ওপর নির্মিত ৩৪টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের বসন্তপুর ও মতনেজা গ্রাম এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের আইন কর্মকর্তা পীযূষ চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান উল কবির, উপসহকারী প্রকৌশলী জিয়াউদ্দিন ও হাসান আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজ নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা জমি দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে জানান । অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram