ঢাকা
logo
প্রকাশিত : November 16, 2026

বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে বাগাতিপাড়ায় কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: “বাল্যবিয়ের বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে গণসচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলার তমালতলা বাজার থেকে র‍্যালিটি শুরু হয়ে নিজেরা করি সংগঠনের বাগাতিপাড়া কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কিশোর-কিশোরীদের উদ্যোগে আয়োজিত এ সাইকেল র‍্যালিতে বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোর-কিশোরীদের নিরাপদ বেড়ে ওঠা এবং তাদের অধিকার সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক আইভি রহমান, উপজেলা ক্রীড়া সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শফিক, ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ও ইসমাইল হোসেন, আঞ্চলিক কমিটির সদস্য পারভীন বেগম এবং নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

র‍্যালিটি বাস্তবায়নে সহযোগিতা করে ভূমিহীন সংগঠন ও নিজেরা করি, বাগাতিপাড়া, নাটোর।

এদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় বাগাতিপাড়া পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোকেয়া ফুটবল একাদশ ও প্রীতিলতা ফুটবল একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram