ঢাকা
logo
প্রকাশিত : November 15, 2026

সাতক্ষীরায় সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ, শিক্ষার্থীদের শপথ

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানার আয়োজনে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘লক্ষ্য অর্জনে অধ্যবসায়ের বিকল্প নেই। জীবনের পথচলায় বাধা এলেও লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে। একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজ যে শপথ নিয়েছ, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী এবং সোনালী গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক আব্দুল্লাহ আল সিয়াম।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুল্লাহ ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মো. লুৎফুল আলম খোকনসহ শিক্ষক, শিক্ষার্থী ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন শেখ সাদী ও ফাতিমা জামান। সমাবেশের একপর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিংসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতন থাকা এবং অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখার শপথ বাক্য পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram