ঢাকা
logo
প্রকাশিত : November 6, 2026

কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলা, একজন গ্রেপ্তার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ১২ নম্বর আসামি লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার গচিহাটা বাজারে ন্যাশনাল ব্যাংকের সামনের সড়কে শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ৫ নভেম্বর কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে লিমনসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন একদল দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে শাহরিয়ার জামানের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ১২ নম্বর আসামি লিমনকে গ্রেপ্তার করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram