

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এসময় প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এর নেতৃত্বে পদ্মা নদীর শিবচর উপজেলার অংশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অভিযানকালে প্রায় ৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় পুলিশ, মৎস বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পদ্মা নদীতে আমাদের নৌ-পুলিশ, উপজেলা মৎস অফিস ও আমরা সকলে মিলে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করি। এসময় ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও প্রায় ৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
