ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2026

সখীপুরে গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কায় কিশোরের মৃত্যু

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত শাওন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত দুইদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২১ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শাওন উপজেলার ইন্দারজানি-ভাতগড়া এলাকার সৌদি প্রবাসী বারেক মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য ডিএম রফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) বড়চওনা বাজার থেকে বাড়ি ফেরার পথে ভাতগড়া গ্রামে পৌঁছলে শাওনের অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

প্রতিবেশী আবু তাহের জানান, বাবা-মায়ের সঙ্গে বিরোধের কারণে শাওন তার নানার বাড়িতে থাকত। তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। বুধবার রাতে ঢাকা থেকে শাওনের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram