ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2026

আড়াইহাজারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চিপস তৈরির অভিযোগ, চলছে বাজারজাত

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী চকেরবাড়ী এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই একটি চিপস কারখানা পরিচালনা ও পণ্য বাজারজাত করার অভিযোগ উঠেছে। ‘পিবিএফ’ (PBF) নামের ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চিপস উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, পাঁচানী চকেরবাড়ী গ্রামের মফিজউদ্দিনের ছেলে কাউসার ও তাঁর ভাই জাকির হোসেন দীর্ঘদিন ধরে কারখানাটি পরিচালনা করে আসছেন। তাঁদের অভিযোগ, কারখানাটির বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন নেই। তবে অনুমোদন ছাড়াই কীভাবে কারখানাটিতে উৎপাদন ও বাজারজাত কার্যক্রম চলছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে কারখানার মালিক কাউসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএসটিআইয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই কারখানাটি চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কারখানাটিতে একই ধরনের চিপস তৈরি করে গত দুই বছর ধরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে কারখানাটিতে গিয়ে প্যাকেটজাত চিপস উৎপাদন ও প্যাকেট করার কাজ করতে দেখা যায়। এ সময় সেখানে নারী ও পুরুষ শ্রমিকদের কাজ করতেও দেখা গেছে।

খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের ক্ষেত্রে প্রযোজ্য মান ও অনুমোদনসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কারখানাটির অনুমোদন, উৎপাদিত পণ্যের মান এবং বাজারজাতকরণের বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram