ঢাকা
logo
প্রকাশিত : October 18, 2026

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

ভারতে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ হয়েছে। জ্ঞানেশ কুমারকে বহাল রাখার দাবিতে একই স্থানে পালটা বিক্ষোভ হয়।

শনিবার (১৭ অক্টোবর) লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে বিক্ষোভটি হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

এর আগে শুক্রবার লন্ডনে যান জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। বিক্ষোভে অংশ নিতে ভারতীয়দের আহ্বান জানান তিনি। শনিবার বিক্ষোভে অংশ নিয়ে তিনি ভাষণ দেন।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, লন্ডনের পার্লামেন্ট চত্বরে ককরোচ জনতা পার্টির সমর্থকরা জড়ো হন। এ সময় তাদের পতাকা ও পোস্টার হাতে স্লোগান দিতে দেখা যায়।

‘স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম’ এক এক্স বার্তায় জানায়, তাদের সংগঠনের সদস্যরা ভারতীয় হাইকমিশনের বাইরে জড়ো হন এবং সেখানে ‘লন্ডন ভারতের পাশে আছে!’ বলে বার্তা দেন। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।

এই বিক্ষোভের রেশ আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। শুক্রবার লন্ডনে বসবাসরত ভারতীয় প্রবাসীদের একটি অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে পাল্টা বিক্ষোভ করেন। কংগ্রেস-সমর্থিত ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)’ এবং সমমনা অন্যান্য গোষ্ঠীর পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনের বাইরে যে বিক্ষোভ আয়োজন করা হয়েছিল, তার বিপরীতেই এই পাল্টা কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram