ঢাকা
logo
প্রকাশিত : October 14, 2026

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার জেরে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সৌদি আরবের জ্বালানি সরবরাহ নিয়ে ঝুঁকি এবং অন্যদিকে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে ডিজেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা-এই দুই বিপরীতমুখী সমীকরণে বিনিয়োগকারীদের টানাপোড়েনের মাঝেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়। এর আগে মঙ্গলবার লেনদেন শেষে ব্রেন্টের দাম কিছুটা কমলেও ডব্লিউটিআইয়ের দর ঊর্ধ্বমুখী ছিল।

তেলের বাজারে নতুন করে অস্থিরতার পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যকার তীব্র সংঘাত। বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় হুতিরা হামলা চালালে সেখানে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে সংঘাত বৃদ্ধির অর্থই বৈশ্বিক সরবরাহে বড় ধরনের ধাক্কা। তবে বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের অবকাঠামোয় হামলার শঙ্কা একদিকে যেমন দাম বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়ার ডিজেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা বাজারে কিছুটা ভারসাম্য টানার চেষ্টা করছে। এই দুই বিপরীত প্রভাবের টানাপোড়েনেই জ্বালানি তেলের বাজারে প্রতিনিয়ত অস্থির ওঠানামা অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram