ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2026

দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে পৌর প্রশাসকের মতবিনিময় সভা

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দর্শনা পৌর প্রশাসক, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার সকাল ১০ টায় দর্শনা পৌরসভার আয়োজনে পৌর হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা সাজেদুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্রশাসক, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন।

মতবিনিময় সভায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সম্পাদক মনিরুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক হাসমত আলী, সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, রিফাত, মোস্তাফিজুর রহমান কচি, হানিফ মন্ডল, হারুন রাজু, আহসান হাবিব মামুন, আব্দুল আলিমসহ দর্শনার গণমাধ্যমকর্মীরা পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন।

দর্শনা পৌর প্রশাসক, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন বলেন, আইনবিধি মেনে পৌরসভাকে জনবান্ধব করার জন্য যা যা করণীয় তা করা হবে। সেই সাথে নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা সরকারের উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যাণকর করা। এজন্য সকল সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram