ঢাকা
logo
প্রকাশিত : October 12, 2026

রাতের আঁধারে বিষ দিয়ে খামারির ৫ লাখ টাকার মাছ নষ্ট

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হয় খামারির মাছ। এতে প্রায় ৫ লাখ টাকার মাছ নিমিষে শেষ হয়ে যায়। গতরাতে উপজেলার জাহাজমারা সেনটারবাজার সংলগ্ন বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধানিয়া মৎস্য খামার নামে এই খামারটি ভাড়া নিয়ে মাছের চাষ করে আসছে মহব্বত হোসেন নামের এক খামারি। প্রতিদিনের মতো আজ সকালে সে খামারে এসে দেখেন পুকুরে থাকা সকল মাছ মরে ভেসে উঠছে। পরে পুকুরের কাছে গিয়ে নিশ্চিত হন পুকুরে বিষ দেওয়া হয়েছে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে জাল টেনে পুকুরে থাকা সকল মাছ তুলে ফেলেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি। রাতেই বিষ দেওয়ায় সকাল পর্যন্ত সব গুলো মাছ মরে গিয়ে পচন ধরে গেছে।

স্থানীয় প্রবাসী নুর হোসেন জানান, মহব্বত দীর্ঘদিন বিদেশে ছিল। দুই বছর আগে বিদেশ থেকে এসে এই খামারটি ভাড়া নিয়ে মাছের চাষ শুরু করে। কয়েকটি এনজিও থেকে মোটা অংকের ঋণ নিয়ে এই কাজ শুরু করেন তিনি। এখন তার সবই শেষ হয়ে গেলো।

খামারের মালিক পূর্ব বিরবিরি গ্রামের বাসিন্দা মহব্বহ হোসেন জানান, নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। বেশি দামে বিক্রি করার জন্য অন্যান্য পুকুর থেকে এসব মাছ এনে একটিতে রাখি। আজ সকালে এসব মাছ ব্যাপারীদের কাছে বিক্রি করার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে।

তিনি আরো জানান, তার পুকুরে প্রায় ২০-২২ মন তেলাপিয়া মাছ ছিল। মোটামুটি এসব মাছ বর্তমান বাজার মূল্যে ৫ লাখ টাকায় বিক্রি করা যেতো। তাতে তার খরচ মিটিয়ে ভালো লাভ হতো। এখন সবই শেষ। বিষয়টি তিনি থানায় লিখিতভাবে অভিযোগ করবেন বলে জানান।

এই বিষয়ে সেন্টার বাজার বনিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুব দুঃখজনক। সকালে সংবাদ পেয়ে সবাই গিয়ে দেখে এসেছে এবং আইনগত ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় সে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram