ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

প্রধানমন্ত্রী শিক্ষাকে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন: এমপি নাসির

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বিগত ১৫-১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার পেছনে একটাই কারণ ছিল এই জাতিকে ধ্বংস করে দেওয়া। সেই লক্ষ্য নিয়ে ষড়যন্ত্র করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে করার সব কিছু করা হয়েছে। এই বিষয়টাকে বিবেচনায় রেখে শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কনসার্নড এ ব্যাপারে। তিনি শিক্ষাকে কিভাবে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করা যায়, বিশেষ করে প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে সরকারকে সহযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, রাজনীতিবিদসহ সমাজের প্রতিটি স্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে।

নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি রোববার সকালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় আর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়ে তোমরা মাধ্যমিক স্তর পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পন করেছে, আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। লেখাপড়া করে শুধু ভাল ফলাফল করলেই ভাল ছাত্র হওয়া যায় না। তোমাদেরকে নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে, ভাল মানুষ হয়ে গড়ে ওঠতে হবে। আগামীতে এই দেশকে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে।’

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে প্রভাষক জসিম উদ্দিন ও প্রভাষক সাদিয়া নাঈমা হোসনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীনবরণের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক বিধান চন্দ্র দাশ, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, প্রভাষক হৃষিকেশ দাশ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আক্তার ফাহিম, কলেজ শিক্ষার্থী তানভীর আহমদ, শামীমুল ইসলাম, কিবরিয়া আহমদ, সালাহ উদ্দিন শুভ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপির সম্মানে কলেজের বিভিন্ন দাবি তোলে ধরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ ও প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram