ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ক্রীড়া সামগ্রী দিল আফসানা আরিফ ফাউন্ডেশন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজ কর্তৃপক্ষ।

রোববার (১১ অক্টোবর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আফসানা আরিফ ফাউন্ডেশনের সমন্বয়ক দীপঙ্কর খাসকেল ও বাবুগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি এবং মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম পলাশ বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর চিন্তা থেকেই বাবুগঞ্জে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও নিজেদের সম্পৃক্ত রাখুক।

তিনি আরও বলেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা যোগদানের পর থেকে শিক্ষাঙ্গন ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করার লক্ষ্যেই উপজেলা প্রশাসনের কাছে এসব ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram