ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে করতে পাঁচবিবিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এ বছর পাঁচবিবি পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নে মোট ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে পৌরসভায় ১৬টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ১১টি, বালিঘাটা ইউনিয়নে ৭টি, আটাপুর ইউনিয়নে ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৪টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি এবং আওলাই ইউনিয়নে ৩টি মণ্ডপ রয়েছে।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানবাহন চলাচল নির্বিঘ্ন করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সিনিয়র সহসভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহ আলম এবং পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচবিবি আঞ্চলিক কার্যালয়ের এজিএম তিতাস হোসেন।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনসার বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram