ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

তাহিরপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জের তাহিরপুরে ৩২টি মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে থানা প্রাঙ্গণে তাহিরপুর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ।

ওসি তদন্ত সুশংকর পালের সঞ্চালনায় উপজেলা সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়া, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, পূজা উদযাপন ফন্ট আহবায়ক দেবেশ রঞ্জন রায়, সদস্য সচিব রিংকু রায়, রনধির দাশ ধদি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ তালুকদার, পূজা উদযাপন পরিষদের সদস্য দেবরাজ পুরকায়স্থ দেবল, সমিরণ রায়সহ ৩২টি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদক, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, আমাদের ৬টি মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে। এছাড়াও দুটি পুলিশ ফাঁড়িসহ থানার সকল সদস্যগণ যেকোন প্রয়োজন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পূজা উপলক্ষে আমাদের কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram