ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদকের কারণে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে, বিপর্যস্ত হচ্ছে পারিবারিক জীবন। এর প্রভাব পড়ছে রাষ্ট্রের ভবিষ্যতের ওপরও। তাই মাদক নির্মূলে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, ভূমিদস্যুতা ও মানব পাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

রোববার (১১ অক্টোবর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার নারারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারারকান্দি সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহান্দার আলী জাহান বলেন, ‘মাদক নিয়ে সরকার ও প্রতিটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। মাদকের কারণে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে, পরিবারের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রের ভবিষ্যৎও অন্ধকারের দিকে যাবে। মাদক বন্ধ করতে না পারলে সমাজের বড় ধরনের ক্ষতি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কে, কীভাবে মারা যাবেন, তা সৃষ্টিকর্তাই জানেন। বিলাই হয়ে মরবেন কেন সমাজে অসংহতি বা অসামাজিক কাজ প্রতিরোধ করে মইরা যাওয়াই ভালো এতে জান্নাত পাবেন। যদিও জান্নাত নিয়ে ঘুরিনা তবে জান্নাতের টিকিট আমার কাছে নাই। সমাজে অন্যায়-অনিয়ম ও অসংগতি প্রতিরোধে সবাইকে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।

সভায় যুক্তরাজ্য প্রবাসী রেহান মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রাজা। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুল নেছা, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, ওসি তদন্ত কুতুবউদ্দিন, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram