ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2026

বিশ্ব দৃষ্টি দিবসে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও সচেতনতামূলক সভা

হবিগঞ্জ প্রতিনিধি: ‘চোখের যত্ন নিন, দৃষ্টিশক্তি রক্ষা করুন’-এমন সচেতনতামূলক বার্তা সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মৌলভীবাজার মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালের শায়েস্তাগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার সাবাসপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে এক আলোচনা সভায় মিলিত হয়।

শায়েস্তাগঞ্জ শাখার পেক ইনচার্জ বিদ্যুৎ কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল আহাদ।

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যাপীঠ একাডেমীর প্রধান শিক্ষক লুৎফুর রহমান নাঈম, সমাজসেবক স্বাধীন মিয়া, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সময়মতো চোখের পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং সচেতনতার মাধ্যমে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। শিশুদের পাশাপাশি বয়স্কদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানো এবং চোখের যেকোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, চোখের বিভিন্ন রোগ ও দৃষ্টিজনিত সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram