

গতকাল ০৭ অক্টোবর ২০২৬ (বুধবার) তারিখে ০৯:৪৫ ঘটিকা হতে ১২:৪৫ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সাইন্স (এফএএসএস) কর্তৃক পরিচালিত সমাজবিজ্ঞান বিভাগ “Empathy, Tolerance and Social Cohesion: Building a Better Society” শীর্ষক সেমিনার স্বাধীনতা অডিটোরিয়ামে আয়োজন করে।
প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের মানসিকতা ও মূল্যবোধে পরিবর্তন আসছে, যা একদিকে সুযোগ তৈরি করছে এবং অন্যদিকে অসহিষ্ণুতা ও মেরুকরণের মতো শঙ্কাও বাড়াচ্ছে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ সামাজিক সম্প্রীতি রক্ষা করতে তরুণদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
প্যানেল বক্তা হিসেবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল অ্যাডুকেশন এর ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া হক এবং বিইউপি এর সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার শাম্মি আক্তার বক্তব্য প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
