ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ওভারটেক করতে গিয়ে স্বাধীন পরিবহনের বাসের সঙ্গে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহতদের মধ্যে প্রণয় কর্মকার (২১) রয়েছেন।

পুলিশ জানায়, কক্সবাজারমুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা রিয়াদ ও রিগেন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি হেফাজতে নেয়। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুর সত্তার জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram