ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থমকে না যায় এই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে রোটারী ক্লাব অব সাতক্ষীরা।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

রোটারিয়ান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটারিয়ান আখতারুজ্জামান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, “শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। অর্থাভাব যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সমাজের সবাইকে নজর দিতে হবে। রোটারী ক্লাব অব সাতক্ষীরার এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়।”

তিনি বলেন, শিক্ষা উপকরণ পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যৎ গঠনে এগিয়ে যেতে পারবে। দেশের উন্নয়নে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান হবি, রোটারিয়ান মো. আশরাফুল করিম ধনী, মো. মাগফুর রহমান, ফারহা দীবা খান সাথী, মশিউর রহমান বাবু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান কামরুজ্জামান রাসেল, সাবেক সেক্রেটারি রোটারিয়ান এসএম মিজানুর রহমান, সার্জেন্ট অব আর্মস রোটারিয়ান নাসিমা খাতুন, মো. গোলাম রসুল ও তারিনা তাজরিন প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনের বিনিয়োগ। রোটারী ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram