

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি: মোংলা-রামপালের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩১টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চত্বরে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩১ জন শিক্ষার্থীকে দেয়া হয় এ বাইসাইকেল।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি হেড মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম মোঃ ওজিউর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি হেড মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বাংলাদেশের ৫৪টি বিদ্যুৎ কেন্দ্রের কোথাও সামাজিক কর্মকাণ্ডের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রদাণের কোন ব্যবস্থা নেই। কিন্তু রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থানীয় জনগোষ্ঠীর জন্য জনকল্যাণে কাজ করে যাচ্ছে। কারণ এই মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ শুধু রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পলিসির মধ্যে আছে। তাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানীয় জলের ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, ফ্রি স্বাস্থ্য সেবা, সেলাই মেশিন, কম্বল, হুইলচেয়ার, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করে আসছে। অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র যদি এমন মানবিক সহায়তা করতো তাহলে সে সে এলাকার সাধারণ মানুষ উপকৃত হতো।
