ঢাকা
logo
প্রকাশিত : October 6, 2026

মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পানিতে ডুবে সাইমা (১) ও নাজমুল হোসেন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কুতুবপুর ও দত্তপাড়া ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

নিহত সাইমা উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার পর সাইমা খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের ভেতরের বাথরুমে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জমিল হোসেন খান বলেন, পানিতে ডুবে গুরুতর অবস্থায় শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে বাড়ির পাশে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নাজমুল হোসেন (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন চরবাচামারা গ্রামের খোকন মালের ছেলে। সে ১১০ নম্বর চরবাচামারা মহিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক ও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram