ঢাকা
logo
প্রকাশিত : October 6, 2026

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

​ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: 'বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় সুতরানা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুদরানা রাস্তার পাশে খাসজমিতে, সুদরানা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মাঠের ধারে, সুদরানা ক্লাব, উপজেলা চত্বরসহ বিভিন্ন সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে মোট ৪৭৫টি ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির চারা রোপণ করা হয়। ​রোপণকৃত চারার মধ্যে রয়েছে ২০০টি মেহগনি, ৫০টি পেয়ারা, ৫০টি অর্জুন, ৫০টি জলপাই, ৫০টি সুপারি, ২০টি নিম, ২০টি আমলকি, ৫টি তেঁতুল, ৫টি চালতা, ৫টি কৃষ্ণচূড়া, ৫টি বকুল, ৫টি জারুল, ৫টি শিমুল এবং ৫টি শিশু গাছের চারা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বৃক্ষ কেবল আমাদের অক্সিজেন সরবরাহ করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অপরিসীম ভূমিকা পালন করে।

​উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আমাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার লক্ষ্যেই আনসার ও ভিডিপির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ পৃথিবী গঠনে গাছের ভূমিকা অপরিসীম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram