ঢাকা
logo
প্রকাশিত : October 6, 2026

বিএনডিএস-এর প্রথম কেন্দ্রীয় পরিষদ ঘোষণা: সভাপতি শরীফুল, সম্পাদক শাহনূর

সুস্থ, শালীন, জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের দৃপ্ত শপথে জাতীয় আঙিনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)’। শুক্রবার (০২ অক্টোবর ২০২৬) এক আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, পরিচালক পর্ষদ এবং প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করা হয়। সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক ও সংগঠক মোঃ শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় টেলিভিশন বিতার্কিক শাহনূর কিবরিয়া সুজন।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ভিত্তিমূল স্থাপন করেছেন শরীফ হোসেন, রিফাক আহম্মেদ, গোলাম কিবরিয়া, কাইয়ূম হোসেন, মোঃ ইস্রাফিল, মোঃ শরীফুল ইসলাম, আব্দুল কাইয়ূম (শিপন), আব্দুল কাদির (তারেক) এবং শাহনূর কিবরিয়া (সুজন)।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “বিতর্ক মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে সুন্দর কথা বলা কিংবা কোনো ট্রফি জেতা নয়। বিতর্ক হলো সুশৃঙ্খলভাবে চিন্তা করা, অন্যের মতকে সম্মান জানানো এবং সত্য খুঁজে বের করার একটি নিয়মিত চর্চা। শহর থেকে গ্রাম, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্তির আলো ছড়িয়ে দিয়ে একটি সচেতন ও যুক্তিবাদী নতুন প্রজন্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

ঘোষিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাইয়ুম শিপন। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ডাঃ আবু ইউসুফ আব্দুল্লাহ, আবদুল কাদের তারেক ও রিয়াজ হোসাইন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুসরাত জাহান নিশি, অর্থ সম্পাদক ফারহান শরীফ, ক্লাব বিষয়ক সম্পাদক জাফরিন তাসনীম, দপ্তর সম্পাদক সাবিকুন্নাহার হাফসা, অনুষ্ঠান সম্পাদক মাহিদয়াত মজুমদার জিবা, জনসংযোগ ও মিডিয়া সম্পাদক মুনতাসীর মাহাদী এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: রিমন।

সংগঠনের কাজ আরও গতিশীল করতে একটি পরিচালক পর্ষদও ঘোষণা করা হয়। এতে পরিচালকের দায়িত্ব পেয়েছেন— মোঃ কাইয়ূম হোসেন (অর্থ ও অডিট), মতিউর রহমান সবুজ (বিশ্ববিদ্যালয় বিতর্ক), আবু হানিফ জুয়েল (আন্তর্জাতিক বিতর্ক), হানিফ সিরাজী (মাদরাসা বিতর্ক), ডাঃ সিফাত সাহেল (মেডিকেল কলেজ বিতর্ক), আবু বকর সিদ্দিক আকাশ (স্কুল বিতর্ক), আনোয়ারুল আজিম (কর্মশালা), বেলাল হোসেন রাজু (মিডিয়া) এবং টি এম তানজিমুল হক (আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিষয়ক)।

সংবাদ সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলা হয়, সারা দেশে বিতর্ক ছড়িয়ে দেওয়া, নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনা এবং বিতর্ক নিয়ে গবেষণা ও প্রকাশনার কাজ করবে বিএনডিএস।

বক্তারা আরও বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন এবং পদের চেয়ে দায়িত্ব পালনই আমাদের কাছে বড়। বিতর্কের মঞ্চে কথা যতই জোরালো হোক না কেন, ভাষা হতে হবে শালীন। যুক্তির লড়াইয়ের মধ্যেও যেন পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় থাকে—দেশের বিতর্কাঙ্গনে আমরা এমন একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে নতুন ও প্রবীণ বিতার্কিক, বিচারক, প্রশিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram