ঢাকা
logo
প্রকাশিত : October 4, 2026

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খড়ের স্তুপের নিচ থেকে ১৯টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের বাসিন্দা মো. কালামের বাড়ির সামনে অভিযান চালায়।
এ সময় খড়ের স্তুপের নিচে একটি কালো বালতির ভেতর ককটেল দেখতে পায় বিজিবি সদস্যরা।

পরে ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল বালতিটি থেকে ১৯টি ককটেল উদ্ধার করে। উদ্ধার করা ককটেলগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram