ঢাকা
logo
প্রকাশিত : October 4, 2026

কলারোয়ায় ইয়াবাসহ ৫ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবাসহ সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

​রোববার (৪ অক্টোবর, ২০২৬) দুপুর ১২.০০ ঘটিকায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা প্রদান করা হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন, চন্দনপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো: আবু সাঈদ (৪৫), যশোর জেলার শার্শা উপজেলার পারের কায়বা গ্রামের মো: সোহরাব হোসেনের ছেলে মো: সাইফুল ইসলাম (১৯), চন্দনপুর এলাকার মো: আব্দুস সাত্তারের ছেলে মো: সবুজ হোসেন (২৪), একই এলাকার মো: আলমগীর হোসেনের ছেলে মো: শরিফুল ইসলাম (২৭) এবং মো: আমিনুর রহমানের ছেলে মো: আতিকুর রহমান (২৬)।

​অভিযান সূত্রে জানা যায়, চন্দনপুর ইউনিয়নে ৫ পিস ইয়াবাসহ সেবনরত অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১ নম্বর আসামি মো: আবু সাঈদকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অন্য চারজন অর্থাৎ মো: সাইফুল ইসলাম, মো: সবুজ হোসেন, মো: শরিফুল ইসলাম ও মো: আতিকুর রহমানকে ১,০০০/- (এক হাজার) টাকা করে জরিমানাসহ প্রত্যেকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

​অভিযান পরিচালনায় কলারোয়া থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা সার্বিক সহযোগিতা প্রদান করে।

​প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram