ঢাকা
logo
প্রকাশিত : October 4, 2026

সাতকানিয়ায় ৪০ লাখ টাকা ব্যয়ে মসজিদের ছাদ ঢালাই ও গভীর নলকূপ স্থাপন

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা সন্দীপ্তাপাড়া খাজা নগর লিল্লাহ জামে মসজিদে ছাদ ঢালাই ও গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ইসলামিক এইড বাংলাদেশের সহযোগিতায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়।

রোববার (৪ অক্টোবর) মসজিদ প্রাঙ্গণে ছাদ ঢালাই ও গভীর নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। এ সময় স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মসজিদটির অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ পানির ব্যবস্থা প্রয়োজন ছিল। ছাদ ঢালাইয়ের মাধ্যমে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি গভীর নলকূপ স্থাপনের ফলে মুসল্লিদের অজু ও দৈনন্দিন ব্যবহারের জন্য নিরাপদ পানির ব্যবস্থা হয়েছে।

গভীর নলকূপের পানি শুধু মসজিদে নামাজ আদায়কারী মুসল্লিরাই নয়, আশপাশের স্থানীয় বাসিন্দারাও ব্যবহার করতে পারবেন বলে জানান এলাকাবাসী। এতে দীর্ঘদিনের পানির সংকট কিছুটা লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নেজাম উদ্দীন বলেন, “মসজিদের উন্নয়ন ও মুসল্লিদের সুবিধার জন্য ছাদ ঢালাই এবং গভীর নলকূপ স্থাপন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছদাহা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাওহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছদাহা ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ মাওলানা আমান উল্লাহ (আমান)সহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জানান, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে মসজিদের ছাদ ঢালাই ও গভীর নলকূপ স্থাপনের ফলে মসজিদের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি এলাকার মানুষের নিরাপদ পানির চাহিদাও পূরণে সহায়ক হবে। এ উন্নয়নকাজের জন্য ইসলামিক এইড বাংলাদেশ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram