ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2026

মহাদেবপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডাকবাংলো মাঠে এ চিকিৎসা চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের উদ্যোগে এবং ইটভাটা মালিক সমিতির সহযোগিতায় চিকিৎসা সেবার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষক দলের সহ সভাপতি মো. ইমরুল কায়েস সাজু, সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাফফর রহমান, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইব্রাহীম সরকার, সাধারণ সম্পাদক ও খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম বাদল ও সাবেক খাজুর ইউপি চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম প্রমুখ।

এসময় রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ও ওজন মাপা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram