ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2026

জয়পুরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

​মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. মনিরুজ্জামান, এসো এনজিওর নির্বাহী পরিচালক ও জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মতিনুর রহমান মতিন,বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহফেল উদ্দিন।

বক্তব্যে বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তারা তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। জীবনের শেষভাগে এসে তাদের সম্মানজনক ও সুরক্ষিত জীবন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বক্তারা প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা এবং অধিকার রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram