ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2026

নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সাঙ্গে মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (১/১০/২৬) শিক্ষা ও ক্রীড়ার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের মাধ্যমে ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম এবং ক্রীড়া চর্চার সুযোগ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজন।"

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে সংশ্লিষ্টদের সমন্বিত ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ভূমিকার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়াপ্রেমীরা সংসদ সদস্যের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হলে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবীনগরে শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram