ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2026

দুর্গাপূজা উপলক্ষে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) আর্থিক অনুদান প্রদান

মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর পক্ষ থেকে স্থানীয় মন্দিরসমূহে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক নিজ ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকার পূজা উদযাপন কমিটিসমূহের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন।

​অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো— মাচালং শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম, বাঘাইহাট কৃষ্ণ মন্দির এবং করেঙ্গাতলী শ্রী শ্রী হরি মন্দির। অধিনায়ক প্রতিটি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতিগণের নিকট নগদ ১০,০০০/- টাকা করে সর্বমোট ৩০,০০০/- টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।
​
অনুদান প্রদানকালে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সবসময় স্থানীয় জনসাধারণের কল্যাণ ও সামাজিক-ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়— সেই লক্ষ্যেই বিজিবির এই ক্ষুদ্র প্রয়াস।

​এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্দিরসমূহের পরিচালনা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিবির এমন মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় পূজারি ও আয়োজক কমিটিসমূহ ব্যাটালিয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram