ঢাকা
logo
প্রকাশিত : September 30, 2026

শিক্ষার হার বাড়লেও নৈতিক অবক্ষয় রোধে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে: বুলু এমপি

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়ার উদ্যোগে মেয়েদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করায় উপমহাদেশে মেয়েদের শিক্ষার হারে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এ ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবক্ষয় হয়েছে। জিপিএ-৫ পেয়েও অনেকে ভালোভাবে বাংলা লিখতে পারে না। যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সমাজের এই অবক্ষয় থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করে বুলু বলেন, প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক, ইয়াবা, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে সমাজকে মুক্ত রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ছেলেমেয়েদের নিয়মিত লেখাপড়ায় মনোযোগী করার পাশাপাশি সন্ধ্যার পর পড়াশোনার পরিবেশ নিশ্চিত এবং রাত ৮টার পর ডিজিটাল মোবাইল ব্যবহার না করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বিএনপির এই নেতা।

বুধবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ আমানউল্যা পাবলিক স্কুল মাঠে সমমনা ক্লাব আয়োজিত স্কুল বিভিন্ন শ্রেণীর শিক্ষাথীর অংশ গ্রহনে ফুটবল খেলার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্যাহ বুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, নাজমুল গনি মান্না, সাবেক চেয়ারম্যান মীরজুমলা মিঠু, ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউছুফ আলী, হুমায়ুন কবির ভূঁইয়া স্কুল কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সমমনা সংগঠনের প্রতিনিধিরা

পরে ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram