ঢাকা
logo
প্রকাশিত : September 30, 2026

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ​

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতিসহ যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। একটি নিরাপদ ও শান্তিময় আত্রাই গঠনে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ সহযোগিতা একান্ত প্রয়োজন।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

​সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram