

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় ৬৮ বছর আগে সর্বপ্রথম প্রতিষ্ঠিত ‘বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়’ এর প্রথম রচিত ‘সতীর্থের জলছবি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বুধবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন ইউএনও মাহবুব আলম মাহবুব।
বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ম্যাগাজিনের সম্পাদক মো. জুনেদ রায়হান রিপনের সভাপতিত্বে স্কুলের সিনিয়র শিক্ষক মরিয়ম জামিলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মাহবুব আলম মাহবুব। মূখ্য আলোচকের বক্তব্য দেন কথা সাহিত্যিক ও জ্যেষ্ঠ সাংবাদিক আকমল হোসেন নিপু। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ময়নুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, ফুলতলা-সাগরনাল শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান দে, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান প্রমুখ।
