

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং অংশীদারিত্ব নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রামের আয়োজনে এবং গুইমারা উপজেলা প্রশাসন ও রামগড় তথ্য অফিসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার উপ-প্রধান সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরোয়ার্দী, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, রামগড় উপজেলার সহকারী তথ্য কর্মকর্তা খন্দকার তৌহিদ, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবলু হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙ্গা মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিন উল্লা।
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষে বক্তব্য তুলে ধরেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাবেক সভাপতি শ্যামল রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূঁইয়া, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক মো. সাইফুর রহমান ও মীর বাবলু।
এসময় মাটিরাঙ্গা, গুইমারা এবং রামগড় প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রশাসনের সাথে গণমাধ্যমের সমন্বিত কাজের ওপর জোর দেন।
