ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2026

ফরিদগঞ্জে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, গুপ্তি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, গৃদকালিন্দিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, আদর্শ একাডেমি ফরিদগঞ্জের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, ফরিদগঞ্জ সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সমাজের সুধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে আলোচনা করেন। এ সময় ডাকাতিয়া নদী দখলমুক্ত করা ও ময়লা-আবর্জনা পরিষ্কার, ভাঙাচোরা সড়ক সংস্কার, যানজট নিরসন, কিশোর অপরাধ মোকাবিলা, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইন জুয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে নবাগত ইউএনও’র দৃষ্টি কামনা করা হয়।

সভায় সকলের বক্তব্য শেষে সভাপতির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, মাদক, সন্ত্রাস, জুয়া ও দুর্নীতি, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অপ্রয়োজনে মোবাইল ব্যবহার ও কিশোর অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারি অফিসগুলোতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং সহজে সেবা পান, তা নিশ্চিত করার চেষ্টা করবেন। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে একযোগে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এ উপজেলার মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন। আমি এ উপজেলাকে সারাদেশে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকল ভালো কাজে আপনাদের সার্বিক সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) মো. মেহেদী হাসান মানিক ফরিদগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram