

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব।
রোববার বিকেলে উপজেলার নাটশাল ফুটবল মাঠে আয়োজিত ৩১তম কারাম উৎসবে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
আদিবাসী নেতা দীপঙ্কর উড়াও এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডী, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোঃ সাজ্জাদ হোসেন, সফাপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামসুল আলম বাচ্চু, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ, সহ সভাপতি ইমরুল কায়েশ সাজু, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির উপদেষ্টা আজাদুল ইসলাম আজাদ, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, জাতীয় আদিবাসী নারী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভানেত্রী নিতী মুন্ডা প্রমুখ।
এ কারাম উৎসবে জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৭৭টি আদীবাসী নৃত্যদল অংশগ্রহণ করে। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
