

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: স্কাউটিংয়ে দক্ষতা, জীবনে সফলতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ। এ উপলক্ষে রবিবার সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
উপজেলা স্কাউটস এর কমিশনার তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপপরিচালক বিমল চন্দ্র রায়, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আমিনুর রহমান বিএসসি, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক বেলাল ও লিডার ট্রেইনার নাজিরা ফেরদৌসী আকতার চৌধুরী। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সকল প্রধান শিক্ষক, ইউনিট লিডার ও স্কাউট নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নাই। এজন্য তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট আন্দোলন জোড়দার করার আহবান জানান। বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার আয়োজনে সমাবেশে ২২টি বিদ্যালয় অংশগ্রহণ করছে।
