ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

টাঙ্গাইলে মহাসড়কের পাশে পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরূন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছোরমান রেজা সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে টাঙ্গাইল সদর উপজেলার দরুন নামক স্থানে সাবেক এমপি ছোটমনির পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান রেজাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram