ঢাকা
logo
প্রকাশিত : September 18, 2026

নিরাপদ ও পরিবারভিত্তিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম ‘EasyMatch BD’-এর যাত্রা শুরু


ঢাকা, বাংলাদেশ : পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে EasyMatch BD, একটি বাংলাদেশ কেন্দ্রিক ডিজিটাল ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম।
EasyMatch BD একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) লাইসেন্সপ্রাপ্ত ম্যাট্রিমনি সেবা এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থানরত কয়েকজন পেশাজীবীর জনকল্যাণমূলক উদ্যোগ। উন্মুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রচলিত ঘটক ও ব্যয়বহুল ম্যারেজ মিডিয়ার মাধ্যমে পাত্র-পাত্রী খোঁজার ক্ষেত্রে পরিবারগুলো যে বাস্তব সমস্যার মুখোমুখি হয়, তার একটি নিরাপদ ডিজিটাল বিকল্প তৈরির চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
EasyMatch BD-তে পাত্র বা পাত্রী নিজে অথবা পরিবারের দায়িত্বশীল কোনো সদস্য নিবন্ধিত মোবাইল নম্বর ও একবার ব্যবহারযোগ্য OTP-এর মাধ্যমে বায়োডাটা তৈরি করতে পারবেন।বায়োডাটায় ব্যক্তিগত তথ্য, পারিবারিক তথ্য, শিক্ষা, পেশা, বৈবাহিক অবস্থা, প্রত্যাশিত জীবনসঙ্গীর তথ্য, ছবি ও যাচাইকরণ-সংশ্লিষ্ট তথ্য যুক্ত করা যাবে।
উন্মুক্ত Facebook-গ্রুপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো এখানে ব্যবহারকারীর সব তথ্য এক সঙ্গে সবার কাছে প্রকাশ করার ব্যবস্থা রাখা হয়নি। বরং পারস্পরিক আগ্রহ, সম্মতি ও নির্ধারিত গোপনীয়তার স্তর অনুযায়ী তথ্য ধাপে ধাপে শেয়ার করা হয়।
EasyMatch BD এর অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো স্মার্ট ম্যাচিং ব্যবস্থা। একজন ব্যবহারকারীকে হাজার হাজার বায়োডাটা ঘেঁটে দেখতে হবেনা। তাঁর দেওয়া পছন্দ ও জীবনসঙ্গী-সংক্রান্ত প্রত্যাশার সঙ্গে যেসব বায়োডাটার মিল বেশি, সেগুলো সিস্টেম অগ্রাধিকার দিয়ে দেখাতে পারে। সম্ভাব্য মিল ১০০%, ৯০% বা ৮০% ইত্যাদি হিসেবে দেখা যাবে, যাতে তুলনামূলকভাবে প্রাসঙ্গিক প্রোফাইল বেছে নেওয়া সহজ হয়।
পারস্পরিক আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা ধাপে ধাপে আরও তথ্য দেখতে পারবেন। নির্ধারিত পর্যায়ে মেসেজ, কল ও ভিডিও যোগাযোগের সুবিধাও থাকবে।পরিবারের সদস্যদের আলোচনায় যুক্ত করার সুযোগ থাকায় পুরো প্রক্রিয়াটি পরিবারকেন্দ্রিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বায়োডাটা তৈরি ও প্রশাসনিক যাচাই শেষ হওয়ার পর ব্যবহারকারী নিজের বায়োডাটা PDF আকারে ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে পরবর্তী সময়ে বায়োডাটা সম্পাদনা, পুনর্লিখন বা মুছে ফেলার সুযোগ ও থাকবে।
প্ল্যাটফর্মে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ, অপব্যবহার বা সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে তা রিপোর্ট করার ব্যবস্থা রয়েছে। EasyMatch BD ব্যবহারকারীদের পর্যাপ্ত আস্থা তৈরি হওয়ার আগে ফোন নম্বর, ঠিকানা বা অন্যান্য সংবেদনশীল তথ্য শেয়ার না করার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে পরিবারকে সম্পৃক্ত রাখার পরামর্শ দেয়।
EasyMatch BD-এর প্রতিষ্ঠাতা মো:খালেদ মোর্শেদ বলেন,
“অনেক পরিবারকেই পাত্র-পাত্রী খুঁজতে গিয়ে বিভিন্ন সোসাল মিডিয়া ও ওয়েব সাইটে উন্মুক্ত জায়গায় ব্যক্তিগত ছবি ও তথ্য প্রকাশ করতে হয়। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চেয়েছি যেখানে প্রযুক্তি পরিবারকে সহায়তা করবে, কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান এবং দায়িত্বশীল যোগাযোগের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।”
উদ্যোক্তাদের মতে, গত কয়েক বছর ধরে বিভিন্ন ম্যাট্রিমনি ওয়েবসাইট, Facebook গ্রুপ, অনলাইন পেজ এবং প্রচলিত ঘটকনির্ভর প্রক্রিয়া পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের পারিবারিক অভিজ্ঞতা ও EasyMatch BD তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রাথমিক পর্যায়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত EasyMatch BD-তে বায়োডাটা তৈরি, পাত্র-পাত্রী খোঁজা এবং প্রোফাইল তথ্য দেখা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
দেশের ভেতরে ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ব্যক্তি ও পরিবার, যারা নিরাপদ, গোপনীয় এবং পরিবারভিত্তিক পরিবেশে পাত্র-পাত্রী খুঁজতে চান, তাঁদের জন্য প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram