ঢাকা
logo
প্রকাশিত : September 17, 2026

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এর নেতৃত্বে আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্য অংশ নেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধী ও সন্ত্রাসীদের সংঘবদ্ধ হওয়ার সম্ভাবনা এবং নাশকতার আশঙ্কায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়। পাশাপাশি বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি, স্থাপনা, পরিত্যক্ত স্থান ও সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়।

এ সময় বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই করা হয়। সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে—এমন সন্দেহজনক বস্তু ও আলামতের বিষয়েও নজরদারি করা হয়।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন বাহিনীর সদস্যরা। সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জঙ্গল সলিমপুরসহ সংশ্লিষ্ট এলাকায় সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram