ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

জানুয়ারি-জুলাই: ইইউতে পোশাক রফতানি কমলো ১৪ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই সময়ে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই সময়ে ইইউর বাজারে মোট পোশাক রফতানির পরিমাণ ছিল প্রায় ৫৪ দশমিক ৩৯ বিলিয়ন ইউরো। ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬১ বিলিয়ন ইউরোতে।

কেবল অর্থে নয়, পরিমাণের দিক থেকেও রফতানি কমেছে। ২০২৫ সালের প্রথম সাত মাসে রফতানি হয়েছে প্রায় ২ হাজার ৬৮৯ মিলিয়ন কেজি পোশাক। ২০২৬ সালে তা কমে হয়েছে প্রায় ২ হাজার ৬০২ মিলিয়ন কেজি।

বাংলাদেশি পোশাকের গড় মূল্যও কমেছে। চীন ও ভিয়েতনাম এই সময় ইউরোপের বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রতিক দুই মাসের পরিসংখ্যানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসাব করলে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানি কমেছিল ১৬ দশমিক ৪৩ শতাংশ। জুলাইয়ের হিসাব যুক্ত হওয়ার পর সেই পতন কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশে। এর পেছনে ভূমিকা রেখেছে জুন ও জুলাইয়ের ইতিবাচক প্রবৃদ্ধি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram