ঢাকা
logo
প্রকাশিত : September 15, 2026

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, ৭০ হাজার টাকা জরিমানা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় পাঁচ ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার দেওদিঘী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ।

অভিযানকালে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে বৈধ ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাঁচটি মামলা করা হয়। পরে সংশ্লিষ্ট পাঁচ ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সাতকানিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ বলেন, জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আইন অমান্যকারী কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram